ক্যাম্পাস প্রতিনিধি, (চবি) :
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পরবর্তী আনন্দ মিছিলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর বিকালে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।