বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ

ক্যাম্পাস প্রতিনিধি, (চবি) :


২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পরবর্তী আনন্দ মিছিলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর বিকালে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।
বিবাদমান দুইপক্ষ সিএফসি ও বিজয় গ্রুপ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
সংঘর্ষে আহতরা হলেন- বিজয় গ্রুপের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম চৌধুরী, একই বর্ষের অর্থনীতি বিভাগের মো. মোহাইমিনুল ইসলাম, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের রেদওয়ান ইবনে সাত্তার, সিএফসি গ্রুপের একই বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শরীফ ইসলাম ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী সাদাফ খান। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে স্টেশন চত্বর থেকে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের নেতৃত্বে বিজয় গ্রুপ আনন্দ মিছিল বের করে। এ সময় মিছিলটি প্রক্টর কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের পরে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে সুজন প্রক্টরের কক্ষে প্রবেশ করেন। এ সময় হঠাৎ বাইরে অপেক্ষারত বিজয় গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বিবাদে জড়ায় সিএফসি গ্রুপের নেতাকর্মীরা। দুইপক্ষের মধ্যে এই বিবাদ ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়াতে রূপ নেয়। ইট-পাটকেল নিক্ষেপের ফলে কলা অনুষদের একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়৷ এছাড়া প্রক্টর কার্যালয়ে সামনে থাকা ফুলের টবও ভাঙচুর করা হয়। পরে বিকাল ৩টার দিকে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিজয় গ্রুপের নেতাকর্মীরা কলা অনুষদের সামনে ও সিএফসি গ্রুপের নেতাকর্মীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেয়।
এ ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিকাল সাড়ে ৪টার দিকে সোহরাওয়ার্দী শাহ আমানত হলের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুটিপক্ষ। এ সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে খবর পেয়ে পুলিশ দুই পক্ষের মাঝে এসে অবস্থান নেয়। প্রায় আধা ঘণ্টা পর বিকাল সোয়া ৫টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে৷
হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১