শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা : অধ্যক্ষ এম এ সাত্তার

নিজস্ব প্রতিবেদক :


ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার বলেছেন, আমরা এমন একটি দেশের নাগরিক। যে দেশের পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। কারণ এদেশটি যিনি শাসন করছেন তিনি একজন সৎ মানুষ। তিনি এদেশে অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। আমাদের মসজিদগুলোতে আজান হলে যেমনি আমরা সম্মান ও শ্রদ্ধা দেখাই ঠিক তেমনি আপনাদের পূজা উৎসবের প্রতিও সকলের সম্মান রয়েছে। এটিই হলো প্রকৃত রাজনীতি। আর এই রাজনীতিকে লালন করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার দত্তপাড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী কালিমাতা দেবোত্তর ও মোহনগঞ্জ আশ্রম এস্টেট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক মানুষগুলোকে ভালোবাসেন। তিনি দেশ ও জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মের মাধ্যমে ইতোমধ্যে সারাবিশে^ ‘মাদার অব হিউম্যানিটি’ হিসাবে পরিচিতি লাভ করেছেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু, শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবুল হোসেন খাঁন, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা এবিএম শেখ ফরিদ, ফরহাদ হোসেন সুজন প্রমুখ।

উল্লেখ্য, অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের প্রায় সবকটি পূজা মন্ডপের উন্নয়নের জন্য আর্থিক অনুদান এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ২ হাজার শাড়ী বিতরণ করেন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১