সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে জেলেদের চাল কালো বাজারে, আটক ১

আকাশবার্তা ডেস্ক : 


লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। শনিবার (২০ অক্টোবর) সকালে অভিযুক্ত চরআবদুল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিনের নিজস্ব কার্যালয়ের পাশে জামাল উদ্দিনের গুদামঘরে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক।

এসময় ২২ বস্তা ভিজিএফের চাল উদ্ধার ও গুদামঘরের মালিক জামালকে আটক করা হয়। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানান, মা ইলিশ সংরক্ষন অভিযান চলায় নদীতে মাছ শিকার থেকে বিরত রয়েছে জেলেরা।

এই নিষেধাজ্ঞার সময় জেলেদের ভিজিএফের চাল বিতরণের জন্য চাল দিয়েছে সরকার। অথচ সে চাল চেয়ারম্যান বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দিয়েছে।

অথচ নিষেধাজ্ঞার সময় কষ্টে দিন কাটছে জেলেদের। তাই তারা এ ঘটনায় জড়িত সকলের শাস্তি কামনা করেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন চাল বিক্রির সাথে জড়িত নয় বলে অস্বীকার করে বলেন, চাল তিনি বিক্রি করেননি।

জব্দকৃত চাল জেলেদের থেকে ক্রয় করেছে দোকানদার জামাল। একটি স্বার্থন্বেসী মহল তার বিরুদ্ধে অপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে। বর্তমানেও সে ষড়যন্ত্রের শিকার। তবে আটককৃত জামাল উদ্দিন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশকে সঙ্গে নিয়ে জামালের গুদামঘরে অভিযান চালানো হয়।

নিষেধাজ্ঞা কালীন সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ২২ বস্তা চাল জব্দ ও প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

জব্দকৃত ভিজিএফের ২২ বস্তা চাল থানা হেফাজতে রয়েছে। এছাড়াও এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31