বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সরকারের প্রতি নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের কৃতজ্ঞতা প্রকাশ

আকাশবার্তা ডেস্ক : 


‘’আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’’ স্লোগানে আজ সারাদেশে ২য় বারের মতো সরকারি উদ্যোগে পালিত হয়েছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেইটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ)’র সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই সাথে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারিভাবে পালিত হয় দিবসটি। সরকারের পাশাপাশি নিসচার সকল শাখা সংগঠনও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে। জাতীয় নিরাপদ সড়ক দিবসটি সফলভাবে পালিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

তিনি এক বিবৃতিতে সরকার, প্রশাসন, সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেছেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস সরকারিভাবে পালন, দিবসটি পালনে সহযোগিতা এবং প্রচার মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব তুলে ধরে জনগণের মাঝে সচেতনতা তৈরীতে ব্যাপক ভূমিকা রাখায় নিরাপদ সড়ক চাই সকলের প্রতি কৃতজ্ঞ। দীর্ঘ ২৫ বছরের পথ চলায় প্রশাসন এবং সাংবাদিকদের অব্যাহত সহযোগিতায় নিরাপদ সড়ক আন্দোলন দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে বলে তিনি মনে করেন। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যে এই আন্দোলন পরিচালিত হচ্ছে সর্বমহলের এই সহযোগিতা অব্যাহত থাকলে সফলতা অতি নিকটে। তিনি সরকারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ। নিরাপদ সড়ক চাই এর দীর্ঘদিনের একটি দাবি নিরাপদ সড়ক দিবসকে জাতীয় করন করা সেটি আজ পুরন হয়েছে। আজ ২২ অক্টোবর সারাদেশে ২য় বারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। সড়ককে নিরাপদ করতে সরকারের এমন আন্তরিক মনোভাব সব সময় যেন অব্যহত থাকে সেই আশা ব্যক্ত করেন।

ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি, সড়কে বিদ্যমান ত্রুটি নিরসন, সড়ক-মহাসড়ককে চার লেন এবং পর্যায়ক্রমে আট লেন উন্নীতকরণ, মহাসড়কে রোড ডিভাইডার স্থাপন, ট্রাফিক আইন মানা, ফুটপাত দখলমুক্ত রাখা, দক্ষ ও শিক্ষিত চালক তৈরী, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, লাইসেন্সবিহীন চালকের গাড়ী চালনা বন্ধ, চালক-মালিক-শ্রমিকদের করণীয় ও পালনীয়, হালকা যান চলাচলের জন্য রাস্তা তৈরী, সর্বোপরি ‘সবাই মিলে আইন মানি,নিরাপদ সড়ক গড়ি’ – এই স্লোগানে ও দাবীতে২২ অক্টোবর দেশে ও বিদেশে নিসচার কেন্দ্রীয় এবং শাখা সংগঠনের মাধ্যমে ব্যাপক আয়োজনে সফলভাবে পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহনকারী নিসচা’র সকল নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন শাখা সংগঠন ও তাদের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ- সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ।

উল্লেখ্য, সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছে। এ বছর ২২ অক্টোবর ২য় বার দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘’আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০