বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রাজশাহী কিংসের হয়ে খেলবেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক :


বিপিএলের প্লেয়ার ড্রাফট রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে। তাতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা সৌম্য সরকারকে দলে টেনেছে রাজশাহী কিংস। তারা বিপিএল প্লেয়ার ড্রাফটের আগে মুশফিকুর রহিমকে ছেড়ে দেয়। দলে আইকন ক্রিকেটার হিসেবে রাখে মুস্তাফিজকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিককে ছেড়ে দেওয়ার ঘাটতি তাদের পূরণ হয়ে গেলে সৌম্য সরকারকে পেয়ে।

বিপিএলের ষষ্ঠ আসরে রাজশাহী কিংসে খেলবেন সাতক্ষীরার দুই তারকা মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার। এছাড়া খুলনার তরুণ স্পিনার মেহেদি মিরাজ আছেন রাজশাহীতে। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় ডাকে রাজশাহী পেয়েছে ফজলে রাব্বিকে। খুলনা টাইটানস প্রথম সেটে দলে টেনেছেন জহুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে। চিটাগং ভাইকিংসের দলে মোসাদ্দেক হোসেন ও পেসার আবু জায়েদ আছেন।

খেলোয়াড় নিলামের প্রথম সেট থেকে ঢাকা নিতে পেরেছে পেসার রুবেল হোসেন এবং উইকেটরক্ষক নুরুল হাসানকে। সিলেটে ঢুকেছেন আফিফ হুসাইন ও তাসকিন আহমেদ। এছাড়া গতবারের শিরোপাজয়ী রংপুর রাইডার্স দলে টানতে পেয়েছে পেসার শাফিউল ইসলাম ও সোহাগ গাজীকে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন বাঁ-হাতি পেসার আবু হায়দার ও টপ অর্ডার ব্যাটসম্যান আনামুল হক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০