সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আবারো অগ্নিসন্ত্রাসের চেষ্টা করলে হাত ভেঙ্গে দেওয়া হবে : লক্ষ্মীপুরে ডিআইজি

নিজস্ব প্রতিবেদক :


পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, ২০১৮ সালে এসে কোন ব্যক্তি বা গোষ্ঠি যদি মনে করেন আবারো ২০১৩-১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস করবেন তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। তাদের অস্তিত্ব থাকবেনা বাংলাদেশে। ২০১৮’র নির্বাচনে কেউ বাধা হলে কিংবা কেউ যদি সন্ত্রাসের চেষ্টা করেন, তাহলে ওই হাত ভেঙ্গে ফেলা হবে। কারণ দেশের জনগণ এখন অনেক সচেতন আর পুলিশ অনেক সক্ষমতা অর্জন করেছে।

তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশকে শক্তিশালী করে জনসম্পৃক্ততার মাধ্যমে পুলিশকে সমাজ পরিবর্তনে আরো ভুমিকা রাখতে হবে। ওসি কিংবা এসআই কমিউনিটি পুলিশকে সহযোগিতা না করে কোন ধরণের অনিয়ম করলে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে।

রোববার (২৮ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে জেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আইন-শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, কমিউিনিটি পুলিশের সভাপতি জিয়াউল হুদা আফলু প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31