শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে ঐক্যফ্রন্ট

আকাশবার্তা ডেস্ক :


ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী মঙ্গলবার (০৬ নভেম্বর) জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, আমরা ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের যে জনসভা করতে চেয়েছিলাম, পুলিশের অনুরোধে সেটি ৬ নভেম্বর হবে। এজন্য ইতোমধ্যেই পুলিশ ও সংশ্লিষ্টদের জানানো হয়েছে। ওই জনসভা সফল করতে শনিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির একটি যৌথসভা আয়োজন করা হয়েছে বলেও রিজভী জানান।

তিনি বলেন, ওই যৌথসভায় ঢাকা জেলা ও আশেপাশের নির্বাচনী এলাকায় গত নির্বাচনে দলীয় মনোনয়নে যারা সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন তারা এবং উপজেলা চেয়ারম্যানরাও উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার রাতে গণভবনে ক্ষমতাসীন সংগঠনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ থেকে বের হয়ে আওয়ামী লীগের নেতারা একে সফল বললেও বিএনপি মহাসচিব সংলাপে সন্তুষ্ট নন বলে জানান। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনও একই সুরে কথা বলেন। তিনি জানান, সাত দফা দাবির কোনও সমাধান তারা পাননি।

সংলাপ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, এ আলোচনায় বিশেষ কোনো সমাধান তারা পাননি।

আর রিজভী শুক্রবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে বলেন, “সাত দফা দাবির প্রতি সাড়া না দেওয়ার আওয়ামী অনড়তায় সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি তিমিরাচ্ছন্ন হল।’’

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১