শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তফসিল ঘোষণা না করতে ইসিতে ঐক্যফ্রন্টের চিঠি

আকাশবার্তা ডেস্ক :


চলমান সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার (০৩নভেম্বর) বিকালে সিইসি বরাবর ড. কামাল হোসেন স্বাক্ষরিত এক আবেদন এ অনুরোধ করা হয়। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক আবেদনটি ইসিতে জমা দেন।

চিঠিতে প্রধানমন্ত্রীর চলমান সংলাপের বিষয়টি উল্লেখ করে বলা হয়, আপনারা প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি অবগত আছেন এবং সেদিকে নজর রাখছেন। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি চলমান রাজনৈতিক প্রক্রিয়া। এ জন্য আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে চান ঐক্যফ্রন্টের নেতারা।

চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আপনারা ৪ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। ওই দিন তফসিল ঘোষণার সিদ্ধান্ত না নেওয়ার জন্য ইসিকে অনুরোধ জানানো হয়।

একাদশ সংসদ নির্বাচনে ইসির তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে অপ্রত্যাশিতভাবে সংলাপের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে গত বৃহস্পতিবার আলোচনায় বসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এতে ‘কাঙ্ক্ষিত’ সমাধান না হওয়ায় আবারও সংলাপে বসতে চান ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবারের সংলাপের পর আরও আলোচনা হতে পারে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে আরও রাজনৈতিক দলকেও সংলাপে ডেকেছেন প্রধানমন্ত্রী।

তবে কাদের আজ (শনিবার) ধানমন্ডিতে সাংবাদিকদের বলেন, ‘৭ নভেম্বরেই সংলাপ শেষ হবে। এরপর আর কোনো আলোচনা হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগ চায়, সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটাই তাঁদের লক্ষ্য। কীভাবে সেই নেতৃত্ব খুঁজে নিতে পারে, তা–ই এখন মূল বিষয়। তাই সবার দাবি মেনে সংলাপ করা হচ্ছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১