শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সংলাপে বসতে আগ্রহী আরও ৩২ দল : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের আলোচনার পর এবার আরও ৩২টি দল সংলাপে বসতে চেয়েছে।

শনিবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, অ্যাডভোটেক সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম প্রমুখ।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগ চায়, সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটাই তাঁদের লক্ষ্য। কীভাবে সেই নেতৃত্ব খুঁজে নিতে পারে, তা–ই এখন মূল বিষয়।তাই সবার দাবি মেনে সংলাপ করা হচ্ছে।

কাদের বলেন, নির্বাচনের প্রস্তুতির নামে লোক দেখানো সংলাপ করা হচ্ছে না। ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের পর এবার সংলাপে বসতে চায় আরও ৩২ দল। এ সংলাপের পেছনে নির্বাচন বানচালের মতো যে কোনও অপতৎপরতার বিষয়ে আমরা সতর্ক আছি। সংলাপের পাশাপাশি কেউ নাশকতার পরিকল্পনা করলে তা প্রতিহত করবে।’

তিনি আরো বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে নাশকতার বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে আমরা প্রস্তুত। কেউ এমনটা করতে আসলে তার জবাব আমরা রাজনৈতিকভাবে দেবো। পলিটিক্স-এর পলিটিক্স কিন্তু ভায়োলেন্ট যদি কেউ করেন সেটা বরদাস্ত করা হবে না। যে কোনো সহিংসতার জবাব জনগণ ও দেবে আইন প্রয়োগকারী সংস্থাও প্রস্তুত থাকবে।

এর আগে সকাল ৭টার দিকে চার নেতাকে স্মরণে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দিনটি উপলক্ষ্যে সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এছাড়াও সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এরপর সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের কালরাত্রিতে শহীদ ও ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০