শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘সংলাপে সমাধান না আসলে আঙ্গুল বাঁকা করা হবে’

আকাশবার্তা ডেস্ক :


সংলাপে সমাধান না আসলে আঙ্গুল বাঁকা করা হবে। শেখ হাসিনাকে এখনই গদি ছাড়তে হবে। এই অবৈধ সরকার নির্বাচনটাকেও খেয়ে ফেলেছে। শেখ হাসিনাকে সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি মেনে নিতেই হবে। তা না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার (০৬ নভেম্বর) দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি প্যারোলে নয়, নিঃশর্ত দিতে হবে। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন হবে না। সংলাপ চলবে খালেদা আবার প্রধানমন্ত্রী হবেন।

তারা আরও বলেন, দুর্নীতি, লুন্ঠন, অনিরাপত্তা, অস্থিতিশীলতা, সন্ত্রাস, আইনের শাসন ও ন্যায় বিচারের অনুপস্থিতিতে মানুষ আজ উৎকন্ঠিত, অস্থির ও জর্জরিত। জনগণের ভোটাধিকার লুন্ঠিত। জনপ্রতিনিধিত্বহীন সরকার বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় বসে আছে। ফলে দেশে গণতন্ত্র নেই। দুর্নীতি ও লুন্ঠনের মাধ্যমে ক্ষমতাসীনরা জাতীয় সম্পদ কুক্ষিগত ও দেশের সম্পদ বাইরে পাচার করছে।

বক্তারা বলেন, চারদিকে শুধু লুটপাট আর খাওয়া। ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। এই অবৈধ সরকার নির্বাচনটাকেও খেয়ে ফেলেছে। শেখ হাসিনাকে দাবি মেনে নিতেই হবে, তা না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

এর মধ্যেই সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে দলে দলে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে সোহরাওয়ার্দী এলাকা। তাদের হাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনও দেখা যায়। দেখা যায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানারও।

রাজধানীসহ ঢাকার আশাপাশের জেলা থেকে আগত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল ও নানা স্লোগানে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তারা স্লোগানে স্লোগানে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন। ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না’- ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।

দুপুর একটার পর সোহরাওয়ার্দী উদ্যান নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে আশপাশে প্রতিটি সড়কে যানজটের সৃষ্টি হয়। রাজধানীর প্রেসক্লাব এলাকার সড়কটিতে এ মুহূর্তে যানচলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে শাহবাগমুখী যানবাহনগুলো এখন বন্ধ রয়েছে।

জনসভায় সভাপতিত্ব করছেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য দেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেএসডি সভাপতি আসম আবদুর রব। সমাবেশে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১