সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বয়ফ্রেন্ডের মন জয় করার ৫টি উপায়

লাইফস্টাইল ডেস্ক :

পৃথিবীর প্রতিটি মানুষের চাহিদা তার প্রিয় পছন্দের মানুষটি তাকে আরো বেশি ভালোবাসুক। তাকে আরো বেশি পছন্দ করুক। কিন্তু তার ইচ্ছে করলেই তো আর হচ্ছে না। তার জন্য নিজেকেও প্রস্তুত রাখতে হবে ঠিক প্রিয় মানুষটির মনের মতো করেই এবং তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে দিনের শুরু থেকেই। সকালে ঘুম থেকে উঠলেন, কিন্তু করবেন কী?

প্রিয় মানুষটির আরো ভালোবাসা পেতে কী কী করবেন:

১. সকালবেলা উঠে অবশ্যই তাড়াতাড়ি গোসল সেরে ফেলুন। সেক্ষেত্রে শরীর ও মন দুটোই তরতাজা থাকবে। স্বামীই বলুন বা বয়ফ্রেন্ডই বলুন, আপনাকে দেখে সে পজিটিভ এনার্জি পাবে। যদি আপনি তাকে পজিটিভিটি দেন, সে তো আপনাকে ভালোবাসবেনই।

২. বাড়িতে রয়েছেন। তাই বলে কী আর মেক আপ করার দরকার নেই? এই ভাবনাগুলো মন থেকে একেবারে ঝেড়ে ফেলুন। একটু হালকা মেক আপ করলে যদি আপনাকে একটু সুন্দরী দেখায়, তাহলে মন্দ কোথায়? চোখে অবশ্যই একটু কাজল দিন। চোখ মানুষের মনের আয়না।

৩. একটু পারফিউম ব্যবহার করুন। নাকের কাছে একটা সুন্দর গন্ধ সব সময়ই ভালোলাগে। আর সেই সুগন্ধের রেশ ছড়িয়ে পড়ুক আপনার প্রেমিক কিংবা স্বামীর মনেও। তাহলে বেশি ভালোবাসা পাবেন।

৪. ফুল ব্যবহার করতে পারেন। হয় নিজের খোঁপায় একটু ফুল ব্যবহার করুন, নয়তো ঘরের মধ্যেই ফুলদানিটা একটু সাজিয়ে রাখুন।

৫. গুনগুন করে গান করতে থাকুন। এতে দেখবেন আপনার মনটা ভালো থাকবে। আর আপনার সামনের মানুষটার মনেও তার রেশ পৌঁছে যাবে। খুশি খুশি থাকলেই তো ভালোবাসা বাড়ে, তাই না?

এখন থেকেই এই ৫টি বিষয় অভ্যাস করুন। দেখবেন ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যেই সুফল পাবেন। আপনার জন্য আপনার প্রেমিক কিংবা স্বামীর ভালোবাসা বাড়বে, আর তা আপনার উপর ঝর্নার স্রোতোধারার মতোই ঝরে পড়বে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930