শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নোয়াখালী-২ : নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম

আকাশবার্তা ডেস্ক :


বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ মোরশেদ আলমকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতির সই করা মনোনয়নের চিঠি দেয়া শুরু করে দলটি। সেখানে আলহাজ মোরশেদ আলমের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

গত ১০ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন আলহাজ মোরশেদ আলম। সেদিন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, আমি সবার কাছে দোয়া চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আমিও আমার জায়গা থেকে শরিক হতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের উন্নয়ন কাজে সহযোগিতা করতে চাই।

এর আগে মোরশেদ আলম দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন (সেনবাগ-সোনাইমুড়ি) থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।আলহাজ মোরশেদ আলম তার এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১