রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে শাহজাহান কামালের আগমনে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগের মনোনয়নপ্রাপ্ত একেএম শাহজাহান কামালের আগমনে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা। মঙ্গলবার ভোরে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ১১টায় লক্ষ্মীপুর সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ এলাকায় পৌঁছালে দলের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

একেএম শাহজাহান কামাল সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনে বর্তমান সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। এবারও তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেয়েছেন। চন্দ্রগঞ্জে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর তিনি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেন। আগামীকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে তিনি মনোনয়ন দাখিল করবেন বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১