প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। মঙ্গলবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হকের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, জেএসডি’র কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম তানিয়া রব, কমলনগর উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নীরব, জেএসডি নেতা মো. গিয়াস উদ্দিন ও লোকমান হোসেন বাবলু উপস্থিত ছিলেন।