রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘এরশাদ বাসাতেই আছেন, তার নির্বাচন আমরাই করছি’

আকাশবার্তা ডেস্ক :


জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাসাতেই আছেন। সাংবাদিকদের খোঁজ নিয়ে দেখতে বললেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

শনিবার (০১ডিসেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ এর এমপি কাজী ফিরোজ রশীদ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এখন কোথায় বা নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না-সাংবাদিকরা বিষয়টি নজরে আনলে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়ন জমা দিয়েছি। তার নির্বাচন আমরাই করছি। গত পাঁচ দিন আগে আমি বলেছিলাম যে তিনি ফিরে আসবেন। তিনি এখন বাসাতেই আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন।

তিনি বলেন, তবে আমি আশা করি যত কথা পত্রিকার পাতায় আসুক, সত্যতা কেউ খুঁজে পাবে না, এগুলো বিভ্রান্তিকর। জনগণ আমাদের সাথে আছে। মানুষ আমাদের উপর আস্থা রাখেন। আমরা যে ৪৫ বছর ধরে রাজনীতি করছি এটাকে ধুলায় মিশিয়ে দেয়ার জন্য তারা যড়যন্ত্র করছে। তবে আমরা যেহেতু রাজনীতি করি মানুষের মাঝেই থাকব, সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখব।

তিনি বলেন, এই যে কথাগুলো আসছে, মানুষ এগুলো সময়ের ব্যবধানে বুঝতে পারবে। সত্যতা নাই, এগুলো মিথ্যা বানোয়াট এবং কিছু কিছু লোক না পাওয়ার বেদনা থেকে এগুলো করছেন। যারা এগুলো করছেন তারাও একসময় অনুতপ্ত হবেন।

জাপা মহাসচিব বলেন, তিনি (এরশাদ) যেহেতু প্রার্থী হয়েছেন এ মুহূর্তে তিনি বাসায় আছেন। আমরা সকলে মিলে তার নির্বাচন করছি। তার মনোনয়নপত্র জমা হয়েছে। আমরা কাজ করছি এবং সমস্ত এলাকায় অফিস নেয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতি চলছে। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই।

তিনি আরও বলেন, মাননীয় চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন। আপনাদের নিশ্চয় মনে পড়বে ৫/৬দিন আগে আমি নিজেই বলেছিলাম স্যার দুই একদিন পরে ফিরে আসবেন। এখন এসেছেন খবর নিয়ে দেখুন।

মনোনয়ন বাণিজ্য নিয়ে প্রার্থীদের অভিযোগ ও জাতীয় পার্টির কার্যালয়ে মামলার বিষয়ে তিনি বলেন, অনেকে হতাশা থেকে এই অভিযোগ তুলতে পারেন। গণমাধ্যমে যে খবর এসেছে তার সত্যতা খুঁজে পাওয়া যাবে না। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০