সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শুক্রবারের রাশিফল

আকাশবার্তা ডেস্ক :

আজ কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ? কেমন থাকবে কর্মক্ষেত্রের পরিবেশ? শরীর স্বাস্থ্য ভালো যাবে তো ? চোখ রাখুন আজকের রাশিফলে।

মেষ : আপনার নক্ষত্ররা আজ উজ্জ্বল। আপনার মানসিক স্থিতি খুবই ভালো থাকবে এবং আপনি কাছের মানুষদের সঙ্গে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আর্থিক লাভেরও যোগ আছে। নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য আপনার উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে থাকবে। যদিও অধিক উৎসাহ আপনার অনুকূলে নাও হতে পারে। তাই সাবধান থাকুন।

বৃষ : দুশ্চিন্তা আজ আপনাকে ঘিরে থাকবে। পারিবারের সদস্যদের মধ্যে মতানৈক্য গৃহের স্বাস্থ্যকর পরিবেশটিকে নষ্ট করে দেবে। আপনার পরিশ্রমের যথাযত ফল আপনি পাবেন না বলে কিছুটা আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। দিনটিতে যাতে আর অধিক কোনও সমস্যা না হয় সেজন্য বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন।

মিথুন : ব্যবসায়ীদের জন্য দিনটি লাভদায়ী হবে। ভালো ব্যবসা ও আয় করার পাশাপাশি বন্ধুদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়ারও সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে, আপনিই সেই ভাগ্যবান লোক যার পদোন্নতি হতে পারে। কারণ আপনার ঊর্ধ্বতনরা আপনাকেই যোগ্য ব্যক্তি বলে মনে করেন। যাঁরা বিবাহ করতে ইচ্ছুক তাঁরা প্রস্তুত থাকুন কারণ আজ আপনার মনের সঙ্গীকে পেয়ে যেতে পারেন।

কর্কট : কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি ফলদায়ী। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে এবং ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারেন। ঘরের সৌন্দর্য বৃদ্ধির কাজে আপনি আজ নিজেকে ব্যস্ত রাখবেন। এটি গৃহের পরিবেশে মৈত্রী নিয়ে আসবে। আপনি সক্রিয় ও সবল বোধ করবেন।আর্থিক লাভেরও যোগ আছে।

সিংহ : আলস্য আজ আপনাকে শাসন করবে। আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন কারণ বদমেজাজি সিংহ জাতকদের আজ বিরক্তিতে দিন কাটানোর সম্ভাবনা আছে। সাফল্য পেতে হলে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অধিক ভোজন এড়িয়ে চলুন নতুবা পেটের ব্যথায় ভুগতে পারেন। এককথায় আজ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে।

কন্যা : আপনার দিনটি আজ ভালো নয়। তাই শান্ত ও ধৈর্যশীল থাকলে সমস্যা কাটিয়ে উঠতে পারেন। আপনার উত্তেজক ক্রোধ আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। বিশেষতঃ আপনার খাদ্যাভাসে সাবধানতা অবলম্বন করুন। আপনি কোনও বেআইনি বা অনৈতিক ক্রিয়াকলাপে জড়িয়ে পড়তে পারেন। খরচের সম্ভাবনা আছে।

তুলা : আপনার জন্য আজকের দিনটিও বেশ ভালো। সামাজিক অনুষ্ঠানগুলিতে অংশ নিয়ে অথবা পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে আজ আপনি মানসিকভাবে হাসিখুশি ও তাজা থাকবেন। যশ ও স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসায় উন্নতি লক্ষ্য করবেন। অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে।

বৃশ্চিক : আজ সকাল থেকেই আপনি আচমকা একটি সতেজতা ও ইতিবাচকতা অনুভব করবেন। ফুলের গন্ধ আরও মধুর লাগবে, বাতাস আরও শীতল ও প্রেমীকাকে আরও মিষ্টি মনে হবে। অংশীদার ও সহকর্মীদের কাছ থেকে উপকার পাবেন। পিতামাতার কাছ থেকে সুখবর পাবেন। আর্থিক লাভের যোগ রয়েছে। আপনি অতি সহজেই অসম্পূর্ণ কাজগুলিকে সম্পন্ন করতে পারবেন।

ধনু : দিনটি আর পাঁচটি সাধারণ দিনের মতোই। ওষুধ হাতের কাছে রাখুন কারণ আপনি আজ বদহজমে ভুগতে পারেন। আপনার করা কাজগুলি আশানুরূপ ফল না দেওয়ায় আপনি হতাশ হয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা হবে। কিছু সময়ের জন্য যাত্রার পরিকল্পনা স্থগিত রাখুন।

মকর : আজকের দিনটি আপনার শত্রুদের আমন্ত্রণ জানাতে পারে। অপর্যাপ্ত ঘুম আপনাকে অলস ও দুর্বল করে তুলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন। আজ সম্মান ও মর্যাদাহানির সম্ভাবনা আছে।

কুম্ভ : আপনার জন্য আনন্দমুখর ও সমস্যামুক্ত দিন হবে আজ। সুস্বাস্থ্য ও আনন্দ আজ আপনার সঙ্গে থাকবে। ভাই বোনেদের সঙ্গে আপনার ভালো বোঝাপড়া হবে। আপনার দিনটিকে আরও ভালো করার জন্য কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

মীন : আজ দিনটি মোটামুটি কাটবে। সাবধানতা অবলম্বন করলে যথেষ্ঠ ভালো হতে পারে। দুশ্চিন্তা না করে ভালো লাগে এমন কাজ করুন। নিষ্ঠুর কথাবার্তার দ্বারা আপনি আপনার বিরক্তির বহিঃপ্রকাশ ঘটাতে পারেন। বিতর্ক ও বিবাদ এড়িয়ে চলুন। স্বাস্থ্যজনিত সমস্যা আপনার আনন্দে বাধা হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930