বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আগুনে পুড়ে ছাই তিনটি বসতঘর, অক্ষত কোরআন

আকাশবার্তা ডেস্ক : 


বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর ভস্মীভূত হয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে জাহিদ মোল্লা ও তার পিতা লুৎফর মোল্লার ৩টি ঘর পুরে যায়। তবে পুড়ে যাওয়া ঘরে পবিত্র কোরআন শরীফ থাকলে সেটি অক্ষত অবস্থায় রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, পুড়ে যাওয়া একটি ঘরের শোকেসের উপরে রাখা ছিল কোরআন শরীফটি। আগুনে শোকেসটির সম্পূর্ণ পুড়ে গেছে। শোকের ভেতরে থাকা দলিল-দস্তাবেজ এবং মালামালও সম্পূর্ণ পুড়ে গেছে। কিন্তু, ছাইয়ের ভেতর থেকে কোরআন শরীফটি অনেকটা অক্ষত অবস্থায়ই পাওয়া গেছে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সহায়তার আশ্বাস দিয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, রাতে রাইস কুকারে ভাত তুলে দেয়ার কিছুক্ষণের মধ্যে কুকারটি বিস্ফোরিত হয়। এতে ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা আসতে আসতে আগুন সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৩টি ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ঘরের সকল মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে পরিবারটি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদার জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরগুলো পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারটির অনেক ক্ষতি হয়েছি। চেষ্টা করব তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা করার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১