সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সর্দিতে নাক বন্ধ? জেনে নিন কী করবেন

লাইফস্টাইল ডেস্ক : 


ঋতুবদলের ইঙ্গিত বেশ স্পষ্ট টের পাওয়া যাচ্ছে বাতাসে৷ আচমকা তাপমাত্রার হেরফের হলেই সর্দি-কাশির একটা সমস্যায় ভুগতে আরম্ভ করেন অনেকেই৷ সারা রাত শুকনো কাশি কাশতে কাশতে বুকে ব্যথা ধরে যায়৷ এই পরিস্থিতিতে আপনিও নাজেহাল?

জানেন তো, আমাদের শরীর যখন প্রয়োজনের চেয়ে বেশি মিউকাস তৈরি করে, তখনই বাড়তি মিউকাস নাকের দিক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে৷ চলতি কথায় সেটাকেই আমরা বলি ‘নাক দিয়ে জল পড়া’৷ যদি মিউকাস নাক দিয়ে বেরোতে না পেরে চুঁইয়ে গলায় নামে – তা হলে তা হয়ে দাঁড়ায় শুকনো কাশির কারণ৷ মিউকাস কিন্তু যে কোনও ইনফেকশনের সঙ্গে লড়তে এবং তা তাড়াতে সাহায্য করে৷

কিন্তু প্রয়োজনের অতিরিক্ত মিউকাস শরীর তৈরি করলেই সমস্যা শুরু হয়৷ আচমকা ঠান্ডা পড়লে, অ্যালার্জি হলে, সাইনাসের ইনফেকশন দেখা দিলে, ধোঁয়া-ধুলো বা বিশেষ কোনও গন্ধ ট্রিগার হিসেবে কাজ করলে এমনটা হতে পারে৷ যাঁদের নাকের হাড় একটু বেঁকা, তাঁরা প্রায়ই এই সমস্যায় ভোগেন৷ গর্ভাবস্থায় বা কোনও বিশেষ ওষুধের প্রতিক্রিয়াতেও এমনটা দেখা দিতে পারে৷ নাক দিয়ে সর্দি বেরনো, কাশি ছাড়াও গলা ব্যথা, শ্বাসে দুর্গন্ধ, ঢোক গেলায় সমস্যাও হতে পারে৷

কীভাবে সারবে: খুব ভালো কাজ হয় স্টিম ইনহেল করলে, তাতে আপনার শ্বাসনালীর সমস্ত বাধা সরে যায়৷ ফর্টিস আনন্দপুর হাসপাতালের সঙ্গে যুক্ত ইন্টারনাল মেডিসিনের ডাক্তার মনীশ গাঙ্গুলি বলছেন, ‘‘দিনে দু’বার স্টিম নেওয়ার পাশাপাশি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেলেই সাধারণত সমস্যা সেরে যায়৷ যাঁরা খুব অ্যালার্জিতে ভোগেন তাঁর ডিসপোজ়েবল মাস্ক ব্যবহার করতে আরম্ভ করুন ঋতু বদলের সময়টায় অন্তত৷’’ গলার কাছটায় আরামের জন্য উষ্ণ জলে অ্যাপল সাইডার ভিনিগার আর মধু মিশিয়ে খেতে পারেন৷ আদা আর মধু দিয়ে চা খাওয়াও চলে৷ দুধ আর কাঁচা হলুদ বেশ করে ফুটিয়ে পান করুন, শরীরের ভিতরের সব ইনফেকশন কমাতে তা কার্যকর৷

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930