রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি : কাদের

আকাশবার্তা ডেস্ক :

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কোম্পানীগঞ্জে বজলুর রহমান বাজারে এক পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীরা মাঠে নেই, আছেন কূটনৈতিক মিডিয়ার সঙ্গে-অবান্তর ও ভুয়া অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। নিশ্চিত পরাজয় হবে জেনে নির্বাচন নিয়ে মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগ তুলছে। দিন যতই যাচ্ছে ততই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভোটের বাজারে তাদের ভাঙাহাট জমছে না। সেই কারণে তারা এসব অবান্তর ও ভুয়া অভিযোগ তুলছে।

সেতুমন্ত্রী তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে বলেন, তিনি বলছেন তাকে প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। তার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উনাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রকার বাধা দিচ্ছেন না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০