সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘নির্বাচনী মাফলার’ আ.লীগের, দাম মাত্র ২৫০ টাকা

আকাশবার্তা এক্সক্লুসিভ :

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত কিছুদিন ধরে বিক্রি হচ্ছে পুরুষের মাথা-কান-গলা ঢাকার ‘নৌকা’ প্রতীকের মাফলার । অনেকে এর নাম দিয়েছেন ‘নির্বাচনী মাফলার’। প্রতিটি মাফলারের দাম ২৫০ টাকাা।

লাল-সবুজ মাফলারে লেখা ‘বাংলাদেশ আওয়ামী লীগ’, ‘বাংলাদেশ ছাত্রলীগ’, ও ‘বাংলাদেশ যুবলীগ’। আর মাফলারের দুই মাথায় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’।

আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার একসঙ্গে তিনটি মাফলার কিনলেন সবুজ নামে আওয়ামী লীগের এক কর্মী। তিনি বলেন, ‘সামনে নির্বাচন, নেতাদের গিফট করব।’

প্রসঙ্গত পৌষের শুরুতে বৃষ্টির কারণে গত দুই দিন ধরে ঢাকাসহ সারাদেশে বেশ শীত পড়ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের পোশাক বিক্রি।

বঙ্গবন্ধু এভিনিউয়ে এই মাফলার বিক্রেতা নূর উদ্দিন বলেন, ‘আমার বয়স ৩৬ বছর, আমি ২২ বছর ধরে আওয়ামী লীগের অফিসের আশেপাশেই আছি।

আমি এহানে পান বেচেছি, আরও অনেক কিছু বেচেছি। নির্বাচন আইছে, সময় মতো ব্রেইন খাটাইয়া নতুন একটা জিনিস বানাইছে। এহন এই মাফলার বেচতাছি।’

‘নির্বাচনী’ মাফলারের প্রচুর চাহিদা জানিয়ে নূর উদ্দিন বলেন, ‘প্রতিদিন একশ’র মতো মাফলার চলে। প্রত্যেকটার দাম আড়াইশ টাকা।’

তিনি আরও বলেন, ‘এই মাফলারে শীতও যাইব, আবার বঙ্গবন্ধু ও শেখ হাসিনারে ভালবাসার চিহ্ন হিসাবেও থাকল’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31