শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সাকিবের ঈর্ষণীয় উন্নতি

স্পোর্টস ডেস্ক :

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজে দারুণ পারফরর্ম করায় আইসিসি র‌্যাংকিংয়ে ঈর্ষণীয় উন্নতি হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে গতকাল র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ক্রিকেটের তিন বিভাগেই দারুণ উন্নতি করেছেন সাকিব।সাকিব ছাড়াও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাশেরও উন্নতি হয়েছে।

অপরদিকে সিরিজ জয়ী ক্যারিবীয়দের মধ্যে এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েট ও কেমো পল নিজেদের পজিশন ওপরের দিকে নিয়ে গেছেন। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন সাকিব ব্যাটে-বলে ছিলেন দুর্দান্ত ফর্মে। তিন ম্যাচে তার ব্যাট থেকে ?আসে ১০৩ রান। সিলেটে প্রথম ম্যাচে ৬১ করার পর মিরপুরে জয়ী ম্যাচে করেন অপরাজিত ৪২ রান। ব্যাটিং র‌্যাংকিংয়ে তিনি ৭ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন।

পুরো সিরিজে অসাধারণ বল করে মোট ৮টি উইকেট তুলে নিয়েছেন সাকিব। ফলে বোলার র‌্যাংকিংয়ে ১০ থেকে ৭-এ চলে এসেছেন। টেস্টের শীর্ষ ও ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব এবার টি-২০’তেও দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন। এগিয়েছেন একধাপ। এদিকে সাকিবের সঙ্গে সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও তিন বিভাগেই উন্নতি করেছেন। সিরিজে মোট ৬৬ রান করে দুই ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ে ৩১তম স্থানে জায়গা করে নিয়েছেন। আর ৫ উইকেট নিয়ে ১৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে চলে এসেছেন। এছাড়া অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৫ থেকে ৪-এ এসেছেন। লিটন দাশ ব্যাটিং র‌্যাংকিংয়ে ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭তম স্থানে নিজের জায়গা করে নিয়েছেন।

ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে চমক দেখিয়েছেন ওপেনার এভিন লুইস। ১১ ধাপ এগিয়ে সেরা ৪-এ জায়গা করে নিয়েছেন। যেখানে ৮২ ধাপ এগিয়ে ৮০তম শাই হোপ ও ১৬ ধাপ এগিয়ে ৮৮তম নিকোলাস পুরান। বোলিংয়ে অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ৮ ধাপ এগিয়ে ২২তম ও কেমো পল ৪২ ধাপ এগিয়ে ৩০তম। টি-২০ ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম, বোলিংয়ে শীর্ষে আফগানিস্তানের রশিদ খান ও সেরা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এদিকে টি-২০’র টিম র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ যথাক্রমে আগের ৭ ও ১০মস্থানেই আছে। শীর্ষে পাকিস্তান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১