মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার নিরঙ্কুশ জয়ের খবর

এক্সক্লুসিভ ডেস্ক :

নতুন ইসিহাস গড়লেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে এটাও হবে একটি রেকর্ড।

গতকাল রোববার (৩০ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশভাবে জয় লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন দলটি। এবারের নির্বাচনে যে শেখ হাসিনাই যে জিততে যাচ্ছেন এমন খবর প্রকাশ করেছিল সিএনএনসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম। রোববারের ভোটে জয়ের খবরও প্রকাশ করেছে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে নির্বাচনের আনুষ্ঠানিক ফল বিরোধী দল প্রত্যাখ্যান করেছে যাতে শেখ হাসিনা নিরঙ্কুশভাবে জয় লাভ করেছেন। নির্বাচনে ১৭ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে লিখেছে, টানা তৃতীয়বারের মতো জিতলেন শেখ হাসিনা। বিরোধীরা ফল প্রত্যাখান সরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে।

মার্কিন সাময়িকী টাইমস লিখেছে, নির্বাচন কমিশন জানিয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন জোট বাংলাদেশের নির্বাচনে জিতেছে।

টাইমস অব ইন্ডিয়া তাদের শিরোনাম করেছে, বড় ব্যবধানে জিতলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভোটকে তামাশা বলেছে বিরোধী দল।

আল জাজিরা তাদের শিরোনাম করেছেন, বাংলাদেশের নির্বাচনে হাসিনার জয়, বিরোধীদের প্রত্যাখান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১