রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
১০ জানুয়ারির আগেই মন্ত্রিসভা গঠন: কাদের

‘১০ জানুয়ারির আগেই নতুন সংসদ সদস্যের শপথ ও মন্ত্রিসভা গঠন’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটের গেজেট প্রকাশের পরই সব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এছাড়া আগামী ১০ জানুয়ারির আগেই মন্ত্রিসভা গঠিত হবে।

আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে বিএনপি যে দাবি করেছে সেটা কখনও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির পুনঃনির্বাচনের দাবি মামাবাড়ির আবদার, যা কখনও পূরণ হবে না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের যে উন্নয়ন, সমৃদ্ধির যে অগ্রযাত্রা অব্যাহত রাখবো এবং আমাদের লক্ষ্যাভিমুখী আমরা এগিয়ে যাব। নব নব বিজয়ে মুখরিত হবো।

নির্বাচনে বিএনপি হারার আগেই হাল ছেড়ে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা নির্বাচন করবেন কিভাবে? নির্বাচন করার মতো কোনও প্রস্তুতি তাদের বাস্তবে ছিল না।’ তিনি আরও বলেন, ‘আমি তো মওদুদ আহমেদ সাহেবের সঙ্গে এমনটা আশা করিনি। আমি মনে করেছি তিনি থাকবেন, তার এজেন্টরা থাকবেন। এতে ব্যবধানটা অনেক কমে যেত। এত ব্যবধান হয়তো হতো না। কিন্তু আমার এলাকায় নৌকার যে গণজোয়ার তা ১৯৭০ সালের পর আমি আর দেখিনি।

এবার তাদের পরাজয়টা ছিল অবধারিত।’ কাদের আরও বলেন, জাতীয় পার্টি এবারও বিরোধী দলের দায়িত্ব পালন করবে কি না এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০