শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নাজমুল হুদা পেলেন ১৬৮ ভোট, লতিফ সিদ্দিকীর ৩১১

আকাশবার্তা ডেস্ক :

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী এবং নানাভাবে আলোচিত প্রভাবশালী দুই নেতা নিজ দলচ্যুত হয়ে গো হারা হেরেছেন। এদের একজন হলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার নাজমুল হুদা। অন্যজন হলে টাঙ্গাইলের সিদ্দিকী পরিবারের বড় ছেলে সাবেক আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী।

নির্বাচন কমিশনের ফলাফলের তালিকা থেকে দেখা গেছে, ঢাকা-১৭ আসনে ২ লাখ ৮ হাজার ৬৮৭টি ভোট পড়ে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল ১০ জন। তিনি স্বতন্ত্র থেকে সিংহ মার্কায় নির্বাচনে অংশ নিয়ে ১৬৮ ভোট পেয়েছেন। এখানে ১ লাখ ৬৪ হাজার ৬১০ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী চিত্র নায়ক ফারুক (আকবর হোসেন পাঠান) জয়লাভ করেছেন।
 
২০১০ সালের ২১ নভেম্বর (রোববার) সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দলের সব স্তর থেকে বহিষ্কার করে বিএনপির স্থায়ী কমিটি। সে সময় নাজমুল হুদা ছিলেন বিএনপির ১ নম্বর ভাইস চেয়ারম্যান।
 
তাকে বহিষ্কার করার কয়েক মাস পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার কাছে দুঃখ প্রকাশ করে আবার দলে ভেড়েন তিনি। এরপর ২০১২ সালের ৬ জুন তিনি নিজেই দল থেকে পদত্যাগ করেন। ওই বছর ২৩ মে বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়ার অনুরোধ জানালে সে অনুরোধ না রাখায় নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন নাজমুল হুদা।
 
পরবর্তীতে ২০১২ তিনি ১০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল গঠন করেন। তবে কিছুদিনের মাথায় তাকে এ দল থেকেও বহিষ্কার করা হয়।
 
২০১৫ সালে তিনি গঠন করেন তৃণমূল বিএনপি নামের আরেকটি দল। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধন না পাওয়ায় নির্বাচনে নাজমুল হুদা আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনলেও শেষ পর্যন্ত স্বতন্ত্র থেকে ভোটের অংশ নেন।
 
এদিকে এক সময়ে দুর্দন্ড প্রতাপশালী লতিফ সিদ্দিকীও আওয়ামী লীগ থেকে ছিটকে পড়ে এবারের নির্বাচনে স্বতন্ত্র থেকে ভোটে দাঁড়ান। যদিও ভোটের কয়েকদিন আগে নির্বাচন কমিশনে এসে বর্জনের ঘোষণা দেন।
 
২০১৫ সালে লন্ডনে একটি অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্য করায় মন্ত্রিত্ব পদ হারানোর পর আওয়ামী লীগের দলীয় পদও হারান টাঙ্গাইলের প্রভাবশালী পরিবারের সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টাঙ্গাইল-৪ আসনটি শূন্য ঘোষণার জন্য স্পিকারকে চিঠি দেন। সে অনুযায়ী স্পিকার নির্বাচন কমিশনকে বিরোধটি নিষ্পত্তি করতে বললে শুনানির ব্যবস্থা গ্রহণ করে তা নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। সে পরিপ্রেক্ষিতে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদটি শূণ্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
 
লতিফ সিদ্দিকী এবারও টাঙ্গাইল-৪ আসনে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে ভোট দিয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৯৭৩জন। ট্রাক মার্কায় ভোটে অংশ নিয়ে তিনি পেয়েছেন ৩১১ টি ভোট। এখানে ২ লাখ ২৪ হাজার ১২ ভোট পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাছান ইমাম।
 
নির্বাচনী আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পাওয়ায় তারা দু’জনেই জামানত হারিয়েছেন।
 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করেন। এদের মধ্যে ১ হাজার ৪০জন প্রার্থী জামানত হারান।
 
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা-৩ আসনের একজন প্রার্থী মৃত্যুবরণ করায় সে আসনে ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি। আর ব্রাহ্মবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় সেখানে ৯জানুয়ারি পুনর্ভোটের পর আসনটিতে ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।
 
অবশিষ্ট ২৯৮ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৭টি আসন, জাতীয় পার্টি ২২টি আসন, বিকল্পধারা বাংলাদেশ ২টি আসন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২টি আসন পেয়েছে, জাতীয় পার্টি-জেপি ১টি আসন ও বাংলাদেশ তরিকত ফেডারেশন ১টি আসন পেয়েছে।
 বিএনপি ৫টি আসন, গণফোরাম ২টি আসন পেয়েছে। আর স্বতন্ত্র থেকে ৩জন প্রার্থী জয়লাভ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১