মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ : তোফায়েল

আকাশবার্তা ডেস্ক :

সদ্য বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাজনীতির এই জগত একটা সংসারের মতো। আর এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ।

সোমবার সচিবালয়ে নিজের সাবেক বাণিজ্য মন্ত্রণালয় ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, নতুনদের জায়গা করে দিতে পুরাতনদের জায়গা ছেড়ে দিতে হয়। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নতুনদের সুযোগ দিয়েছেন। আমি আশা করবো নতুনরা যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

তোফায়েল আহমেদ বলেন, নতুনরা সবাই যোগ্য। যোগ্যতা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন।

তিনি বলেন, এ সরকারের আগামী ৫ বছর হবে বাংলাদেশের জন্য যুগান্তকারী ইতিহাস। কারণ এ পাঁচ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হবে।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, আমি টানা ৯ বছর এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এসময় সরকারের বিভিন্ন গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১