মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রাজনীতি থেকে বিদায় নিলেই চিরবিদায় : নৌমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

‘আমি বিদায় নিচ্ছি না, রাজনীতি থেকে বিদায় নিলেই চিরবিদায়। রাজনীতি যতক্ষণ করছি ততক্ষণ আমি মনে করি আজকে মন্ত্রী আছি কালকে থাকব না। জনগণের পাশে থাকব, তাদের জন্য কাজ করব।’

সোমবার (০৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বিদায় অনুষ্ঠানে সদ্য বিদায়ী নৌমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়ে শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন সেটি অত্যন্ত সঠিক। নতুন নতুন অনেকে আজকে মন্ত্রিসভায় এসেছেন। আমরাতো সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। জীবিত থাকা অব্দি হয়ত হবোও। যারা নতুন আসছেন, তাদের উদ্দীপনা-শক্তি কাজে লাগাতে প্রধানমন্ত্রী নিয়ে এসেছেন। তারা অত্যন্ত যোগ্য।

এই মন্ত্রণলায়ের দায়িত্বে যিনি আসছেন তিনি দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী থাকাকালীন নৌমন্ত্রণালয়ের উন্নয়নের চিত্র তুলে ধরে শাজাহান খান বলেন, বাংলাদেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথের মধ্যে ২০ হাজার চারশ’ কিলোমিটার নৌপথ হারিয়ে গেছে। বিগত সরকারের সময় সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খনন শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ১ হাজার ৬শ’ কিলোমিটার নৌপথ উদ্ধার করা হয়েছে। প্রায় তিন হাজার একর জমি পুন:উদ্ধার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১