রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে রানা দাস (২২) ও জুয়েল (১৪) নামে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার চরগাজী এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ ও ৩টি রামদাসহ গ্রেপ্তার করা হয় তাদেরকে।

গ্রেপ্তারকৃত রানা দাস নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাগ্যা গ্রামের কৃষ্ণচন্দ্র দাসের ছেলে এবং একই এলাকার মাকসুদ হাওলাদারের ছেলে জুয়েল।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রামগতি উপজেলার চরগাজী এলাকায় অভিযান চালিয়ে রানা দাস ও জুয়েলকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে অস্ত্র-গুলি ও রামদা উদ্ধার করা হয়। গ্রাম পুলিশ ও স্থানীয়রা এতে সহযোগিতা করেন। পরে রামগতি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রানা ও জুয়েল নামে দুইজনকে অস্ত্র, গুলি ও রামদাসহ আটক করে পুলিশ। মামলার প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১