রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

বাবার স্থলাভিষিক্ত হচ্ছেন আশরাফ কন্যা!

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় ৪ নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের নাতনি, প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের একমাত্র কন্যা রীমা ইসলাম। কয়েক মেয়াদে মন্ত্রী এবং দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা প্রচারবিমুখ বাবার মতোই রীমা।

জনসম্মুখে খুব একটা দেখা যায়নি তাকে। সৈয়দ আশরাফের স্ত্রী’র অসুস্থতা ও চিকিৎসার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির মাধ্যমে তাদের মেয়ে রীমা ইসলামকে প্রথম দেখেন অনেকে।

এবার সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার একমাত্র কন্যাকে সমবেদনা জানানোর পাশাপাশি দাবি ওঠে রাজনীতিতে বাবার স্থলাভিষিক্ত হওয়ার। অনেকে বাবার মৃত্যুতে শূন্য হওয়া আসনে রীমাকে মনোনয়ন দেয়ারও দাবি তুলেছেন।

অল্প সময়ের ব্যবধানে মা ও বাবাকে হারানো রীমা ইসলাম বাবার মতোই স্বল্পভাষী। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত সময়ের ওপর ছেড়ে দিতে চান তারা। বিদেশে জন্ম নেয়া ও বেড়ে উঠা রীমা ইসলামের পড়ালেখা ও কাজ যুক্তরাজ্যেই। পড়ালেখা শেষে সেখানেই একটি ব্যাংকে কর্মকতা হিসেবে যোগ দেন রীমা ইসলাম।

তবে, এখনই রাজনীতিতে নামার ইচ্ছে নেই প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মেয়ে রীমা ইসলামের। সময়ের চাহিদায় সিদ্ধান্ত বদলও হতে পারে- যা নির্ভর করছে দল বা দলের সভাপতির ওপর। এমনই আভাস দিলেন তার পরিবারের সদস্যরা।

রাজনীতিতে আসার বিষয়ে, রীমা ইসলামের পরিবারের সদস্যরা বলছেন, এখনই এমন কিছু চিন্তা করেননি তারা। মানসিক অবস্থার কথা বিবেচনায় রেখে পরিবারে এ নিয়ে তেমন কোনো আলাপও হয়নি।

এ বিষয়ে রীমা ইসলামের চাচা সৈয়দ আশফাকুল ইসলাম বলেন, আমাদের পরিবারের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা। তিনি যদি চান, আমাদের পরিবার থেকে কিশোরগঞ্জ-১ এ কাজ করার সুযোগ দেবেন।

তবে, শেখ হাসিনা যেভাবে চান সেভাবেই হবে বলেও জানান সৈয়দ আশফাকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে এবং আমাদের পরিবার যতদিন থাকবে ততদিনই আমরা জননেত্রী শেখ হাসিনার পাশেই থাকতে চাই।

সূত্র : ঢাকা টু’ডে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০