বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রধানমন্ত্রীর কাছে লক্ষ্মীপুরের উন্নয়নে ১৫টি দাবি উত্থাপন হবে : সংবাদ সম্মেলনে এ্যাড. নয়ন

আকাশবার্তা ডেস্ক :

১৪ মার্চ মঙ্গলবার লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লক্ষ্মীপুরের উন্নয়নে ১৫টি দাবি উত্থাপন করা হবে। এর মধ্যে লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, নার্স ইনষ্টিটিউট স্থাপন, চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করণ, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করণ এবং প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণের দাবি উল্লেখযোগ্য।

ওইদিন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন, লক্ষ্মীপুর পৌর আধুনিক মার্কেট উদ্বোধন করবেন। এছাড়া লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে নৌ-বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

লক্ষ্মীপুরকে নিয়ে প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন রয়েছে এ কথা জানিয়ে সংবাদ সম্মেলনে এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন আরো জানান, জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভা সফল করতে জেলা স্টেডিয়াম মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

তিনি জানান, জনসভা সফল করতে প্রত্যেকটি উপজেলা, পৌর এবং ইউনিয়ন ভিত্তিক প্রতিদিন দলের সাংগঠনিক প্রস্তুতি সভা চলছে। প্রধানমন্ত্রীর সফর ও জনসভা সফল করতে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর একান্ত প্রেসসচিব সাইফুজ্জামান শিখরসহ কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে লক্ষ্মীপুর সফর করেছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন রিপন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ ও রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ বিন জাকারিয়া প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০