বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সিলেট গেলেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ

আকাশবার্তা ডেস্ক :

সিলেট গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।এ সফরের মাধ্যমে ঐক্যফ্রন্ট তাদের তিন দফা কর্মসূচি শুরু করছে।

দুপুরে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ঐক্যফ্রন্ট নেতার বাড়িতে যাবেন নেতারা।

ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, সফরকারী দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান বীরপ্রতীক।

উল্লেখ্য, দেশের অন্যান্য নির্বাচনী এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা ধারাবাহিকভাবে পরিদর্শন করবে ঐক্যফ্রন্ট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১