মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে : এস এম জাকির

আকাশবার্তা ডেস্ক :

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেছেন, মাদকের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ছাড়া এর বিকল্প নেই। তিনি বলেন, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
এস এম জাকির বলেন, একটি সুন্দর সমাজ গঠনে শেখ হাসিনা তরুণদের নিয়ে স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায় উদ্বৃদ্ধ হয়ে নেতাকর্মীদের জ্ঞাননির্ভর রাজনীতি চর্চা এবং দেশপ্রেমে এগিয়ে আসতে হবে।

১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্মীপুরে আগমন উপলক্ষে জেলা ছাত্রলীগ আয়োজিত দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর মহিলা কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল আমিন, আরিফুজ্জামান সুমন, মনির হোসেন, নাহিদুজ্জামান নাহিদ নাজমুল হোসেন জুয়েল, আশফাক হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা অবদুল মতলব, রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু।

প্রস্ততি সভায় জেলার বিভিন্ন শাখার ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১