সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নোয়াখালীতে বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৪ যাত্রীর

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে একটি বাস পেছন থেকে চাপা দেওয়ায় চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস আটক করা হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জের মিরওয়ারিশপুর এলাকার রাশেদিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম নূর নাহার আক্তার লাভলি (২৮)। তিনি লালপুর গ্রামের বাসিন্দা। বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতরা হলেন-নাজিমুল হক নাজিম ও জামাল হোসেন। এদের মধ্যে জামাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে চৌমুহনী-লাকসাম বাইপাস সড়কের মিরওয়ারিশপুরের রাশেদিয়া মাদ্রসার সামনে ঢাকা থেকে জেলা শহর মাইজদীগামী হিমাচল পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশার এক যাত্রীর। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস আটক করা হয়েছে। বাস চালক পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31