রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিলেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক :

ইমরুল কায়েসের ভাগ্যটাই খারাপ। যখন ফর্মে থাকেন তখন হয়তো তাকে গ্রাস করে ইনজুরি। নিউজিল্যান্ড সফরে ইনজুরিগ্রস্ত হওয়ার পর মিস করেন ভারত সফর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টও মিস করেছেন এই ওপেনার। তবে সেই দুর্দিন হয়তো এবার কাটল। আজ শনিবার দলের সঙ্গে যোগ দিতে উড়াল দিয়েছেন তিনি। দুপুর ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়েছেন ইমরুল।

যাত্রা শুরুর আগে ওপেনার ইমরুল জানালেন দলে ফিরতে পারার আনন্দের কথা, “দলে ফেরাই একমাত্র লক্ষ্য ছিল। ফিরতে পেরে খুব ভালো লাগছে। বিপিএলে তিন ম্যাচ খেলেছি, ম্যাচ ফিট হয়েছি কিনা সেটা দেখার ছিল। ভালো খেলেছি। রান করতে পারায় আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আপনি যে জায়গায় খেলুন না কেন রান করতে পারার আত্মবিশ্বাসটা কাজে দেয়। আশা করি শ্রীলঙ্কাতে কাজে দেবে। “

ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষের ২ টেস্টের সিরিজে প্রথম ম্যাচ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কলম্বোয় ১৫ মার্চ থেকে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশের শততম টেস্ট। সুযোগ পেলে এই ঐতিহাসিক ম্যাচটি শতভাগ দিয়েই খেলবেন ইমরুল, “আমি যখনই বাংলাদেশ টিমে খেলি শতভাগ দেওয়ার চেষ্টা করি। যদি সুযোগ পাই আমি শততম টেস্ট শতভাগ দিয়েই খেলব। “

গত ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াড ছিলেন না এ বাঁ-হাতি ব্যাটসম্যান। তখন জানানো হয়েছিল বিসিএলে ইমরুল কায়েসের ফিটনেস দেখে তাকে দ্বিতীয় টেস্টের জন্য খেলানোর চিন্তা করা হবে। বিসিএলে দারুণ পারফর্ম করেন ইমরুল কায়েস। সেঞ্চুরিও তুলে নেন এ ওপেনার। সেই সুবাদে দ্বিতীয় টেস্টের জন্য ইমরুল কায়েসকে শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১