বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

উপজেলা নির্বাচনে কেউ অংশগ্রহণ করলে বহিষ্কার : রিজভী

আকাশবার্তা ডেস্ক :

উপজেলা নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী অংশগ্রহণ করলে তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী উপজেলা নির্বাচনে দলের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবেন না। যদি কেউ দলের সিদ্ধান্ত বরখেলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে বহিষ্কার করা হবে।

সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, উপজেলা নির্বাচনসহ অন্য নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করা হতাশাজনক। এ দেশে মিডনাইট নির্বাচনের প্রধান কারিগর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি মিডনাইট নির্বাচনের যে নজির সৃষ্টি করেছেন, তারপরও অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে -তা তিনি কী করে আশা করতে পারেন?

রিজভী বলেন, সিইসি বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল। উপজেলা নির্বাচনও যে তাহলে কেমন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে -তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। এ নির্বাচনও আগের রাতেই অনুষ্ঠিত হবে -এতে কোনো সন্দেহ নেই।

রিজভী বলেন, আপনারা সবাই লক্ষ্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ। কোথাও কোনো সাড়াশব্দ নেই, মানুষ নীরব উৎসাহহীন। গণতন্ত্রের কবর হয়েছে ২৯ ডিসেম্বর রাতেই।

বিএনপি ও ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল -প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করের তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১