শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত

আকাশবার্তা ডেস্ক :

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু আরিফ বাহিনীর প্রধানসহ চার দস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ‘বেশ কয়েকটি’ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত দস্যুদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব ৮-এর অধিনায়ক আতিকা ইসলাম জানান, সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে জোংড়া খাল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

র‌্যাব কর্মকর্তা আতিকা বলেন, “জোংড়া খাল এলাকায় বনদস্যু আরিফ বাহিনীর সদস্যদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করলে র‌্যাব পাল্টা গুলি চালায়।

“প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর বনদস্যুরা পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারজনের গুলিবিদ্ধ লাশ মেলে। সুন্দরবনের জেলেরা তাদের আরিফ বাহিনীর সদস্য বলে শনাক্ত করেন।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১