বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি

বিবিসি বাংলা :

বাংলাদেশে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তার ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

গত রাতে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

দলের ফেসবুক পাতায়ও গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) অব্যাহতি দেয়া সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে স্বাক্ষর করেছেন এইচ এম এরশাদ।

গত ১৭ই জানুয়ারি এরশাদ তার ছোটো ভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন।

রংপুরে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন যে তার অবর্তমানে দলের হাল ধরবেনও জি এম কাদের।

যদিও দলটিতে কো-চেয়ারম্যান বলে কোনো পদই ছিলোনা।

গতকাল শুক্রবার রাতে সাংগঠনিক নির্দেশ শিরোনামে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এরশাদ জি এম কাদেরকে পার্টি পরিচালনায় ব্যর্থ আখ্যায়িত করে তাকে দলের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য দায়ী করেছেন।

ওই নির্দেশনায় বলা হয়েছে, “যেহেতু জনাব কাদের পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং তিনি পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। পার্টির সিনিয়র নেতৃবৃন্দও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন”।

এরশাদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, “সংগঠনের স্বার্থে পার্টির সাংগঠনিক দায়িত্ব ও কো-চেয়ারম্যানের পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি প্রদান করা হলো। তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন। তিনি সংসদের বিরোধী দলীয় উপনেতার পদে থাকবেন কি-না তা জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে”।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১