মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সারাদেশে বাড়বে তাপমাত্রা

বাসস :

আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ৩০মার্চ থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার (২৬মার্চ) আবহাওয়াবিদ আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতিতে বজ্র অথবা বৃষ্টিপাত প্রবণতা থাকলেও সামনের কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরপর আবারো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় বাতাসের গতি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি:মি: এবং সকাল ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। অন্যদিকে ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০