আকাশবার্তা ডেস্ক :
বাঙালি জাতির ফেলে আসা অতীতের গ্লানি ঘাত-প্রতিঘাতকে মুছে সকল স্বপ্ন পূরণের আশায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের চারুকলার শিক্ষার্থীরা।
মঙ্গল শোভাযাত্রায় বাংলার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে পালকি, রঙ্গিন কলসি, হাতপাখা, মাছ, প্রজাপতিসহ নানা রঙ ও বর্ণের মুখোশ তৈরির কাজ জোর কদমে এগিয়ে চলছে। প্রত্যেক বছরের ন্যায় এবারো আয়োজন করেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ চারুকলার শিক্ষার্থীরা।

এদিকে বর্ষবরণকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি গুরুত্বপূর্ণস্থানে থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েন। সকাল সাড়ে ৭টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে বর্ষবরণের কার্যক্রম।