মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

আকাশবার্তা ডেস্ক :

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের উদ্যোগে নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশন আত্মপ্রকাশ করেছে।রোববার বিকেলে শিক্ষানুরাগী কামরুল হোসেন টিপুর সভাপতিত্বে নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে বক্তব্য রাখেন নুসরাতের বাবা এ কে এম মুছা মিয়া।

সভায় সর্বসম্মতিতে স্থানীয় সরকার বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরীকে সভাপতি, স্থানীয় সমাজসেবক কামরুল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- ফাউন্ডেশনের উপদেষ্টা নুসরাত জাহান রাফির বাবা এ কে এম মুছা মিয়া, মা শিরিনা আক্তার, সহ-সম্পাদক মাহতাবুর রশীদ, নুরুল হুদা, মো. আলী ফরহাদ, কোষাধ্যক্ষ নুসরাতের ভাই মাহমুদুল হাসান ও রাশেদুল হাসান।

নুসরাতের বাবা এ কে এম মুছা মিয়া সাংবাদিকদের বলেন, আমার মেয়েকে হত্যার রহস্য উদঘাটনে প্রধানমন্ত্রী ও গণমাধ্যম যে ভূমিকা রেখেছে তার জন্য আমি ও আমার পরিবারের সদস্যরা কৃতজ্ঞ। এই ফাউন্ডেশন অসহায় ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহতাবুর রশীদ, মোস্তাক আহমেদ সেলিম ও হাজী রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে নুসরাতের পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১