শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন প্রস্তাব ফিরিয়ে দিলেন সাই

লাইফস্টাইল ডেস্ক :

‘সৌন্দর্য চর্চার’ কথিত প্রসাধনীতে বিশ্বাসী নন ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। সেজন্য একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। ওই বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক হিসেবে দুই কোটি রুপির প্রস্তাব দেওয়া হলেও নীতির প্রশ্নে আপসহীনতা দেখিয়েছেন দক্ষিণের এই হার্টথ্রব অভিনেত্রী।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই ফেয়ারনেস ক্রিম কোম্পানি সাইকে তাদের কোম্পানির হয়ে বিজ্ঞাপন করার জন্য দুই কোটি রুপির একটি প্রস্তাব দেন। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আলোচিত এ অভিনেত্রী।

সম্প্রতি আলোচিত মালায়ালাম সিনেমা ‘আথিরান’ এ অভিনেতা ফাহাদ ফাসিলের বিপরীতে অভিনয় করেছেন সাই।

এছাড়াও তার অভিনীত ‘মারি ২’ সিনেমাটিও বেশ আলোচিত। তবে সিনেমার থেকেও তিনি বেশি আলোচনায় এসেছেন বড় অঙ্কের এ বিজ্ঞাপন প্রস্তাব ফিরিয়ে দিয়ে।

জানা যায়, ব্যক্তিগত জীবনেও সাই পারতপক্ষে কোনো ধরনের কথিত প্রসাধনী ব্যবহার করেন না। তাই এ ধরনের পণ্যের বিজ্ঞাপন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তাছাড়া সিনেমাতেও সবচেয়ে কম মেকআপ নেওয়ার জন্য পরিচিত এ অভিনেত্রী।

সাই পল্লবী বলেন, ‘আমি কোনো ধরনের ‘বিউটি প্রোডাক্ট’ সমর্থন করি না। সবারই উচিৎ নিজের উপর এবং নিজের ত্বকের যে রংই রয়েছে সেটির উপর আত্মবিশ্বাসী হওয়া।’

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের যাত্রা শুরু হয় সাইয়ের। তবে ২০১৫ সালে ‘প্রেমাম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন সাই। সে সিনেমাতেও ন্যাচারাল লুকেই ছিলেন তিনি। এমনকি সেসময় তার মুখে ব্রণ থাকা সত্বেও কোনো ধরনের মেকআপ নেননি এই অভিনেত্রী। এ সিনেমার জন্য বহু অ্যাওয়ার্ডও পেয়েছেন পেশায় চিকিৎসক সাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০