সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘মার্কেটে চাঁদাবাজি হলে দায় নিতে হবে ওসিদের’

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন রমজানে নগরের কোনো মার্কেট বা শপিংমলে চাঁদাবাজি হলে তার দায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিতে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে রমজান উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, ‘আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই-কোনো মার্কেটে চাঁদাবাজি হবে না। চাঁদাবাজি হলে দায়-দায়িত্ব অফিসার ইনচার্জদের। চাঁদাবাজি হলে তাৎক্ষণিক মৌখিক বা ফোনে অভিযোগ জানাবেন, লিখিত অভিযোগ জানাতে হবে না। আমরা ব্যবস্থা নেবো।’

সড়ক দখল না করতে হকারদের প্রতি অনুরোধ জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘ঢাকায় হকার নিয়ন্ত্রণ করেছে সরকার। চট্টগ্রামেও চাইলে অসম্ভব কিছু না। কিন্তু আমরা কঠোর হতে চাই না। ফুটপাত ছেড়ে আপনারা কেউ রাস্তায় আসবেন না। রাস্তা কোনো দোকান করার জায়গা না। রাস্তা পরিবহনের জন্য।’

এ সময় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ও জোনের কর্মকর্তাদের নিউমার্কেট কেন্দ্রিক কোনো হকার যাতে রাস্তায় না বসে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, ‘নিজেদের নিরাপত্তা আগে নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। আপনি সিসিটিভি ক্যামেরা রাখবেন না, স্বেচ্ছাসেবক রাখবেন না; অপরাধ হলে পুলিশ আসামি ধরবে-এমন ভাববেন, তা এ যুগে চলবে না। মার্কেটের সামনে জ্যাম লেগে গেলে ট্রাফিক পুলিশকে দোষ দেবেন তা হবে না।’

মার্কেটে আসা গাড়িগুলোর জন্য টোকেন সিস্টেম চালু করে কত সময় ধরে মার্কেটের পার্কিংয়ে অবস্থান করছে তা জানাতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। অতিরিক্ত সময় গাড়ি রাখলে তার জন্য ফি নেওয়ার পরামর্শও দেন সিএমপি কমিশনার।

ঈদের আগে যথাসময়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি অনুরোধ জানান সিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিয়ে দিবেন। শ্রমিকরা রাস্তায় নামলে শৃঙ্খলা ফেরাতে সময় লেগে যায়।’

এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাযারীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31