বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আজাদ আহত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক মানবকণ্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে নোয়াখালীর উডল্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়ার নিজবাড়ি থেকে মোটর সাইকেলযোগে বাজারে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু জানান, বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজারে আসার পথে আফজাল রোডের ১নং ব্রীজের পাশে দুর্ঘটনার শিকার হন তিনি। তাৎক্ষণিক স্থানীয় এসএমকে হসপিটালে নেয়ার পর সেখান থেকে নোয়াখালী প্রেরণ করা হয়। তিনি জানান, দুর্ঘটনায় সাংবাদিক আজাদের বাম হাতের হাড় ভেঙে গেছে।

সাংবাদিক আজাদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১