শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে এলডিপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন (২১) এর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে সরকার দলীয় সন্ত্রাসীরা। এ সময় মেহেরাব হোসেন তুলে নেওয়ার জন্য খোঁজাখুজি করা হয়।

গত বুধবার (১৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে জেলার চন্দ্রগঞ্জ বাজারের মেসার্স হোসেন ট্রেডার্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে দোকানে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক ৩টায় মেসার্স হোসেন ট্রেডার্সে রাজনৈতিক প্রতিহিংসায় আগুন লাগিয়ে দেয় স্থানীয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়লে আশপাশের বাসা বাড়ির লোকজন আতংকিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস দলের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মেসার্স হোসেন ট্রেডার্সের মালিক বাবুল হোসেন এর ছোট ভাই এলডিপি নেতা মেহেরাব হোসেন অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় সরকার দলীয় ক্যাডার বাহিনী। এ সময় আমাকে না পেয়ে আমার বড় ভাই বাবুল হোসেনকে অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। তিনি এই বর্বর ঘটনার বিচার দাবি করেন।
এ দিকে ন্যাক্কারজনক এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০