শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ঢাকা জেলা পুলিশ সুপারের ঘোষণা, ১শ’ টাকায় কনস্টেবল পদে নিয়োগ

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাত্র ১শ’ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান। এই ১শ’ টাকাও সরকার নির্ধারতি ফি’ যা ট্রেইজারী চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে। আগামী ১ জুলাই তারিখে ঢাকা জেলা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম (বার) ও পিপিএম) দুর্নীতিমুক্ত একটি পুলিশ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এরআগেও ১শ’ টাকা পুলিশ কনস্টেবল পদে অনেক বেকার যুবকের চাকুরী নিশ্চিত করেছেন। এবারও তিনি মাত্র ১শ’ টাকায় কনস্টেবল পদে নিয়োগের ঘোষণা দেন। এক্ষেত্রে কোনো ধরণের দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে ঘুষ লেনদেন থেকে বিরত থাকতে সকলের সুদৃষ্টি কামনা করেছেন।

এদিকে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন চাকুরী প্রার্থী বেকার যুবক ও সাধারণ মানুষ। চৌকষ এই পুলিশ কর্মকর্তা লক্ষ্মীপুর জেলা পুলিশের দায়িত্বে থাকাকালীন এই জেলার সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন ব্যাপকভাবে।

স্থানীয় এলাকাবাসী ও সমাজের সচেতন মহল মনে করেন, শাহ মিজান শাফিউর রহমানের মত সৎ ও আদর্শবান কর্মকর্তাদের জন্য এখনো মানুষ পুলিশের প্রতি আস্থাশীল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১