বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভাতিজিকে ধর্ষণের পর হত্যা, চাচার মৃত্যুদণ্ড

আকাশবার্তা ডেস্ক :

আপন ভাইয়ের মেয়েকে ধর্ষণের পর হত্যার অপরাধে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। সেইসঙ্গে আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

bestelectronics

বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ চাঞ্চল্যকর মামলার রায় দেন বিচারক মো. মিজানুর রহমান।দণ্ডপ্রাপ্ত আসামি জেলার মঠবাড়িয়া উপজেলার নলি তুলাতলী গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর মোহাম্মদ (৪২)।মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২১ মার্চ নুর মোহাম্মদ তার আপন ভাইয়ের মেয়ে নবম শ্রেণির ছাত্রী আমেনাকে (১৪) বাঁশবাগানে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে বাড়ির পাশের খালে ফেলে দেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই মৃত্যুদণ্ডের রায় দেন।মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১