সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ঈদ শপিংয়ে যেসব বিষয় খেয়াল রাখবেন

লাইফস্টাইল ডেস্ক :

কয়েকদিন পরেই ঈদ। এর মধ্যে অনেকেই শপিং শুরু করে দিয়েছেন। আবার কেউবা শপিংয়ের পরিকল্পনা করছেন। এ অবস্থায় আপনি কয়েকটি বিষয় খেয়াল রাখুন। তাহলে আপনার শপিং মনের মতোই হবে।

  • শপিংয়ে যাওয়ার আগে প্রয়োজনীয় পণ্যের একটি তালিকা করে ফেলুন। এতে কম সময়েই অনেক প্রয়োজনীয় পণ্য কেনা সম্ভব হবে।
  • বর্তমানে প্রায় সব প্রতিষ্ঠানেরই অনলাইন ওয়েবসাইট বা পেজ আছে। চাইলে আপনি সেখান থেকে পছন্দ করে নিতে পারেন। এতে কেনাকাটায় সময় অনেক বেঁচে যাবে।
  • ঠিক করে নিন কাকে কেমন দামের মধ্যে পোশাক ও আনুষঙ্গিক জিনিস কিনে দেবেন। এতে করে অযথা ঘোরাঘুরির পেছনে সময় নষ্ট হবে না।
  • শপিংয়ে যাওয়ার প্রস্তুতি নিন। বাইরে ভ্যাপসা গরম, এসময় স্বাভাবিক সুতি পোশাক পরুন।
  • যদি শীতাতপ নিয়ন্ত্রিত শপিংমলে না যান, তবে বাচ্চাদের না নেয়াই ভালো।
  • শিশুদের পোশাক কেনার দিন তাদের সঙ্গে নিন এবং তাদের পছন্দমতো পোশাক কিনুন।
  • সব কেনাকাটা একদিনে না করে কয়েক বারে করুন। এতে যা কিনছেন সেগুলোর মান ভালো থাকবে।
  • কেনাকাটা শেষে বিল দেয়ার পর বিলের তালিকার সাথে জিনিসের সংখ্যা মিলিয়ে নিন। এতে ভুল হবার সম্ভাবনা থাকে না।
  • বিল রিসিট ফেলে না দিয়ে কিছুদিন রেখে দিন। হঠাৎ কোনও জিনিস বদলানোর সময় কাজে লাগবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930