বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

অফিসে এসে জ্ঞান হারান জামালপুর ডিসি অফিসের সেই নারীকর্মী

আকাশবার্তা ডেস্ক :

জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই নারী অফিস সহকারী অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন।

bestelectronics

আজ সোমবার তিনি অফিসে এসে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তার হাতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদনপত্র পাওয়া যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে কিছুক্ষণ পর অফিস থেকে বাড়ি ফিরে যান।

ছুটির আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন যে, অফিস চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ায় আগামীকাল ২৭ আগস্ট থেকে তিনদিনের ছুটির প্রয়োজন।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার সাংবাদিকদের বলেন, অফিস সহকারীর ছুটির আবেদনপত্র পাওয়া গেছে। ওই অফিস সহকারী ছুটির আবেদন করেছেন। তার আবেদনটি গ্রহণ করা হয়েছে। নতুন জেলা প্রশাসক কর্মস্থলে যোগদান করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে ওই নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

গত বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১