বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের ছিলাদি থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। তার নাম মোঃ রাসেল (৩০)। তিনি চন্দ্রগঞ্জ থানাধিন ছিলাদি গ্রামের হায়দর বেপারী বাড়ির নুর কাশেমের ছেলে। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামি রাসেলকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানায়, ২০১৫ সালে নোয়াখালীর সুধারাম থানায় দায়েরকৃত একটি অস্ত্র মামলায় আসামি মোঃ রাসেলের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ১০ বছরের কারাদন্ডের আদেশ দেয়। রায়ের পর থেকে আসামি রাসেল পলাতক জীবনযাপন করছিল। মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ থানাধিন ছিলাদি গ্রামের নিজ বাড়িতে আসামি রাসেল অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মোঃ জাকির হোসেন ও এএসআই নিজাম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ সাজাপ্রাপ্ত আসামি রাসেলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১