মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ ইং ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

যুবলীগের যাকেই গ্রেপ্তার করা হবে তাকেই বহিষ্কার : চেয়ারম্যান

ক্যাসিনো মামলায় যুবলীগের যাকেই গ্রেপ্তার করা হবে তাকেই বহিষ্কার করা হবে। এটা এটা বাবর আলী মন্ত্রণালয় না বা খালেদা জিয়ার মন্ত্রণালয় না। এইটা শেখ হাসিনা সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী। বললেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

শুক্রবার রাজধানীর উত্তরা আজমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওমর ফারুক বলেন, যারাই ক্যাসিনো চালাবে আমি আইন-শৃঙ্খলাবাহিনীকে বলবো তাদের ধরুন। যত বড় নেতাই হোক, আমি করলেও আমাকে ধরেন। যুবলীগ চেয়ারম্যান বলেন, সমস্ত পত্রিকা এখন ক্যাসিনোতে ভরা।

এই পত্রিকার ইনফরমেশন যদি আমরা আগে পেতাম তাহলে ব্যবস্থা নিতে পারতাম। আইন-শৃঙ্খলা বাহিনী অ্যাকটিভ। একের পর এক ধরছে, যারে ধরবে তারে এক্সফেল (বহিষ্কার) করব। রাজনীতি করার অধিকার থাকবে না। ক্যাসিনো চালাও তুমি যেই হও। তিনি বলেন, ভুল এক জিনিস আর অপরাধ অন্য জিনিস। অপরাধ জেনে শুনে অন্যের ক্ষতি করা। ভুল হবেই। আমি কেন্দ্রের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অহংকার করবেন না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০